হাশিম আমলা বাদ! বিস্মিত সাবেক ক্রিকেটাররা!

হাশিম আমলা বাদ! বিস্মিত সাবেক ক্রিকেটাররা!

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ওপেন করতে দেখা যায়নি হাশিম আমলাকে। অফিসিয়ালি কিছু বলা না হলেও জানা গিয়েছিল ফ্লু তে আক্রান্ত হয়েছিলেন আমলা। কিন্তু দ্বিতীয় ওয়ানডের একাদশে তার জায়গাই হলো না। দক্ষিণ আফ্রিকার টিম ম্যানেজম্যান্টের এই অদ্ভূত আচরণে বিষ্মিত বিশ্বের সাবেক ক্রিকেটাররা। ওয়ানডেতে বিশ্বের ৩ নম্বর এবং টেস্টে ৪ নম্বর ব্যটসম্যানকে বাদ দেওয়ায় টুইট করে বিস্ময় প্রকাশ করেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক কেপলার ওয়েলেস, সাবেক টেস্ট ব্যটসম্যান অ্যাশলে প্রিন্স এমনকী সাবেক অজি দলনেতা মাইকেল ক্লার্ক। ওয়েলেস বলেছেন, “হাশিম আমলা দক্ষিণ আফ্রিকার সেরা ক্রিকেটার। তার এভাবে বাদ পড়ায় আমি চরম বিস্মিত। কেউ আবার বলবেন না যে, আমলা একাদশে থাকার জন্য ফিট নয়। নিয়মিত ওয়ানডে অধিনায়ক এবি ডিই ভিলিয়ার্সের অনুপস্থিতিতে হাশিম আমলা দলের জন্য অপরিহার্য।” ৫৯ বছর বয়সী এই সাবেক গ্রেট বেশ ক্ষোভের সাথে বলেছেন, “আপনি নিশ্চয়ই বলবেন না যে যাদের হাশিম আমলার রিপ্লেসমেন্ট হিসেবে দেখা হচ্ছে তাদের একজনও আমলার চেয়ে অধিক যোগ্য। আসল কথা হলো, প্রথম ওয়ানডেতে রুশো-ডি ককের জুটির খেলা দেখে কেউ হয়ত আর আমলাকে মিস করছে না। কিন্তু এটা মোটেই বোর্ডের পেশাদারিত্বের পরিচয় নয়।” অ্যাশলে প্রিন্স বলেছেন, “আমি বিস্মিত! আমলা বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম। তার ব্যাটিং গড় ৫১.৮৭। এছাড়া ১০০০, ২০০০ এবং ৩০০০ রানের মাইলফলকে পৌঁছতে তার রেকর্ডও আছে। তাকে বাদ দেওয়াটা মোটেই সঠিক সিদ্ধান্ত নয়।” প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক টুইটে লিখেছেন, “প্রতিটি দল ভিন্ন বলেই আমি জানি। কিন্তু কেন হাশিম আমলার প্রতি দক্ষিণ আফ্রিকার এত উদাসীনতা কেন? দক্ষিণ আফ্রিকার উচিৎ হবে তাকে মাঠে নামানো 

No comments

Follow Us